তৃণমূলের ভোট প্রচার গাড়ি ভাংচুরও কর্মীদের উপর হামলার ঘটনায় উত্তেজনা
দি নিউজ লায়ন; রবিবার তৃণমূলের ভোট প্রচারের গাড়িতে হামলা ভাঙচুর করা হয় প্রচার গাড়ি,মারধর করা হয় তৃণমূল কর্মী সমর্থকদের।ওই ঘটনায় ব্যাপক উত্তেজনা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড সংলগ্ন ৪নং অঞ্চলের উড়িয়াসাই এলাকায়, অভিযোগের তির বিজেপির দিকে, আহত পাঁচজন তৃণমূল কর্মীদের দ্বারিগেরিয়া গ্রামীণ হাসপাতাল ভর্তি করা হয়েছে।তৃণমূলের অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এলাকায় ভোট প্রচার গাড়ি নিয়ে ভোট প্রচার করার সময় বিজেপি প্রার্থী রাজিব কুণ্ডুর সমর্থনে বিজেপির বাইক মিছিল থেকে অতর্কিতভাবে হামলা করা হয় ,মারধর করা হয় তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের পাশাপাশি ভাঙচুর করে দেওয়া হয় প্রচার গাড়ি।
ইতিমধ্যেই গোটা ঘটনাটি লিখিত ভাবে চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসে অভিযোগ করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, অন্যদিকে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়। ওই হামলার খবর পেয়ে ঘটনা স্থলে যায় তৃনমূলের প্রার্থী শ্রীকান্ত মাহাতো, তৃনমূলের গড়বেতা তিন নম্বর ব্লকের সভাপতি রাজীব ঘোষ। শালবনি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রীকান্ত মাহাতো বলেন রাজনৈতিকভাবে বিজেপি তৃণমূল কংগ্রেসের সাথে এঁটে উঠতে পারিনি। তাই জঙ্গল এলাকায় দলের প্রচার গাড়ির উপর সুপরিকল্পিতভাবে এলাকায় উত্তেজনা ছড়ানোর লক্ষ্যে বিজেপি ভাঙচুর করেছে এবং দলীয় কর্মীদের ওপর হামলা চালিয়েছে।
তিনি পুলিশ প্রশাসনের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন। সেই সঙ্গে দলীয় কর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছেন। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে উড়িয়াসাই এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে ।তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি রাজীব ঘোষ বলেন তৃণমূল কংগ্রেস শান্তি ও উন্নয়ন চায়। কিন্তু বিজেপি হিংসা ছাড়া অন্য কিছু চায়নি। বিজেপি নির্বাচনের আগে এলাকায় দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। তাই তিনি পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানিয়েছেন। সেই সঙ্গে দলীয় কর্মীদের মাথা ঠান্ডা করে কাজ করার নির্দেশ দিয়েছেন।

Post a Comment